শালবনির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলির কাজ খতিয়ে দেখলেন বুলুচিক বরাইক - The News Lion

শালবনির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলির কাজ খতিয়ে দেখলেন বুলুচিক বরাইক

 


দি নিউজ লায়ন;   শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকে আদিবাসী উন্নয়ন বিভাগের অর্থে নির্মিত বিভিন্ন প্রকল্প গুলির কাজ ( আদিবাসীদের সাংস্কৃতিক চর্চার জন্য নির্মিত কমিউনিটি হল  আসমানচক গ্রামে, আদিবাসী গার্লস হোস্টেল ) পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিভাগীয় মন্ত্রী  বুলু চিক বরাইক।


তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ , শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়াড়ি , বিভাগের আধিকারিক বৃন্দ , শালবনির বিডিও এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গন। আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক আদিবাসী সংস্কৃতি চর্চার জন্য নির্মিত কমিউনিটি হলটি ঘুরে দেখেন। সেইসঙ্গে শালবনি র আদিবাসী গার্লস হোস্টেলটি ঘুরে দেখেন । তিনি ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন । 


তিনি বলেন আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার একাধিক কাজ করছে। আগামী দিনে আরও উন্নয়নের কাজ হবে আদিবাসীদের উন্নয়নে এর আগে।এর আগে রাজ্যের কোন সরকার  আদিবাসী মানুষদের উন্নয়নে এত কাজ করেনি। তিনি বলেন আদিবাসী সমাজের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে এবং আগামী দিনেও থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.